সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

রেকর্ড ৭ বিলিয়ন ডলার আয় করতে চায় ফিফা

Paris
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

এফএনএস : এ বছর কাতার বিশ^কাপকে সামনে রেখে রেকর্ড ৭ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন বিশেষজ্ঞরা ফুটবলের দীর্ঘমেয়াদি অর্থ উপার্জনের পুর্বাভাস দিয়েছে। ফিফা পরিচালনা পর্ষদের বার্ষিক কংগ্রেসে তিনি বলেছেন বর্তমান অবস্থা ‘চমৎকার’ এবং ২০২২ সাল পর্যন্ত ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও ইতোমধ্যে সেটিকে টপকে ৬.৪ বিলিয়ন ডলারে পৌঁঁছে গেছে।

অতীতের আর্থিক কেলেঙ্কারি ও করোনা মহামারি সত্বেও টেলিভিশন সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষকতা ও বিপনন থেকে এই রাজস্ব আয় করেছে ফিফা। কারণ টেলিভিশন ও ভিন্ন প্লাটফর্মের দিকে বেশী ঝুকছে দর্শক। ফিফা জানায়, ১৮ ডিসেম্বর বিশ^কাপের ফাইনাল পর্যন্ত টেলিভিশন সম্প্রচার স্বত্ব থেকে আয়ের পরিমান নতুন রেকর্ড গড়বে। ফিফার আর্থিক সার্কেল চার বছর কেন্দ্রিক এবং বিশ^কাপকে আবর্তন করে চলে। সংস্থাটির ২০২১ এর স্তরে ৭৬৬ মিলিয়ন মার্কিন ডলার আয়ের কথা জানিয়েছে। সাধারণত বিশ^কাপের বছর ফিফার একাউন্টে সবচেয়ে বেশী রাজস্ব জমা হয়।

অভিবাসি শ্রমিকদের অধিকার নিয়ে কাতার বিশ^কাপ নানাভাবে সমালোচিত হওয়া সত্বেও রাশিয়া বিশ^কাপের তুলনায় আয় অনেক বেড়েছে। ফিফার আর্থিক সামর্থ্য এতটাই বেড়েছে যে মাহামারি পরবর্তী ফুটবলের পুর্র্নগঠনের জন্য এক বিলিয়ন ডলারেরও বেশী অর্থ ব্যয় করেছে। তারপরও সংস্থাটি বাড়িয়ে তুলেছে তাদের নগদ ও সম্পদের পরিমান। সম্পদের রিজার্ভ ২১ শতাংশ বাড়িয়ে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার করেছে ফিফা। আন্তর্জাতিক সংস্থাটির হিসাবই বলে দিচ্ছে, সংস্থার আর্থিক অবস্থান আরো শক্তিশালী ও সমৃদ্ধ হচ্ছে।’


আরোও অন্যান্য খবর
Paris