সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

দুঃস্মৃতি নিয়ে ডারবানে টেস্ট অভিষেক হবে বাংলাদেশের

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

এফএনএস : ডারবানের কিংসমিডে আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ভেন্যুতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ দলের টেস্ট অভিষেক। তবে ডারবানের কিংসমিডে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে সেই স্মৃতি মোটেও সুখকর নয় টাইগারদের। ২০০৩ সালের ওয়ানডে বিশ^কাপের পঞ্চম ম্যাচে কানাডার কাছে ৬০ রানে হেরেছিলো টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কানাডা।

বাংলাদেশ বোলারদের তোপে ১৮০ রানেই গুটিয়ে যায় কানাডা। বল হাতে ২টি করে উইকেট নেন বাংলাদেশের পেসার মাশরাফি বিন মর্তুজা ও স্পিনার সানোয়ার হোসেন। ১টি করে শিকার ছিলো মঞ্জুরুল ইসলাম-তাপস বৈশ্য-মোহাম্মদ রফিক ও অলক কাপালির। ১৮১ রানের টার্গেটের জবাব দিতে নেমে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটারদের। মাত্র ২৮ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগাপর দলের তৎকালীন অধিনায়ক ছিলেন উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।

এই ভেন্যুতে কোন টি-টোয়েন্টিও খেলেনি বাংলাদেশ। তাই ২০০৩ সালে কানাডার কাছে হারের দৃঃস্মৃতি নিয়েই টেস্ট খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। তবে পুরনো স্মৃতির চেয়ে সাম্প্রতিকালের অর্জনে অনেক বেশি উজ্জীবিত বাংলাদেশ। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জয়, সদ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত বাংলাদেশ। যে কারণেই দক্ষিণ আফ্রিকার অধিনায় ডিন এলগার বলেছেন, ‘বদলে গেছে বাংলাদেশ দল।’


আরোও অন্যান্য খবর
Paris