সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে জয় পেল দিয়া

Paris
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

এফএনএস : এ সময়ের দেশের অন্যতম তারকা আরচার ঘরোয়া চ্যালেঞ্জ জিতে গেলেন সহজেই। মেয়েদের রিকার্ভ এককের স্বর্ণ জয়ের পথে দিয়ার বাধা হতে পারেননি কেউই। দিয়ার সামনে চ্যালেঞ্জও ছুড়তে পারেননি কেউ। প্রতিপক্ষদের সহজে এক একটি ধাপ পার হয়ে প্রত্যাশিতভাবেই স্বর্ণ জিতেছেন দিয়া। দেশের আরাচারির বড় মুখ রোমান সানা চরম ব্যর্থতার পরিচয় দিলেও দিয়া ছিলেন লক্ষ্যে অবিচল।

মঙ্গলবার ফাইনালে তিনি বিকেএসপির ফাহমিদা সুলতানাকে সহজেই ৬-০ সেট পয়েন্টে হারিয়ে জিতে নিয়েছেন সোনার পদক। দিয়া সিদ্দিকী স্বর্ণ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন বিমানবাহিনীর রাবেয়া খাতুনকে ও সেমিফাইনালে হারিয়েছেন আনসারের শ্রাবণী রায়কে।

এ ইভেন্টের পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন রামকৃষ্ণ সাহা। রোমান সানাকে হারিয়ে চমক দেখানো রাকিব ফাইনালে ৪-৬ সেটে পয়েন্টে হেরে গেছেন রামকৃষ্ণ সাহার কাছে। কম্পাউন্ড এককে স্বর্ণ জিতেছেন আশিকুজ্জামান। তিনি ফাইনালে হারিয়েছেন আবুল কাশেম মামুনকে।


আরোও অন্যান্য খবর
Paris