সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সুস্মিতার প্রেমে কর্মকার কনক

Paris
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

এফএনএস : কনক কর্মকার রূপার একটি নূপুর বানাচ্ছে। তার সামনে গদিতে বসে আছেন দোকানের মালিক হরিনাথ কর্মকার। এই জুয়েলারি দোকানের সামনে দিয়ে যাওয়া-আসা করে কলেজ পড়ুয়া সুস্মিতা। তার প্রেমে পড়েছে কনক। চোখের দেখা থেকে ভালোলাগা অতঃপর ভালোবাসা হয় তাদের। কনক নিচু বংশের ছেলে ও সামান্য জুয়েলারি দোকানের কর্মকার; এজন্য এই সম্পর্ক মেনে নিতে চায় না সুস্মিতার পরিবার। এক পর্যায়ে সুস্মিতার অগোচরে চোর হিসেবে অভিযুক্ত করে কনককে। গ্রামবাসী তাকে মারধর করে! চুরির অভিযোগে জুতারমালা পরিয়ে সাড়া মহল্লা ঘোরানো হয়।

কিন্তু সুস্মিতা বিশ্বাস করে না কনক চোর। দৌড়ে গিয়ে কনকের পকেটে হাত দিয়ে দেখে সত্যি তার ভাবির মালা। কনককে থাপ্পড় মেরে বাসায় গিয়ে কান্নায় ভেঙে পড়ে সুস্মিতা। এদিকে কনককে এলাকা ছাড়া করে! বিয়ের জন্য সুস্মিতাকে চাপ সৃষ্টি করে। এক রাতে সুস্মিতা জানতে পারে, কালি সেন আর রিয়া সেন পরিকল্পিতভাবে কনককে চোরের অপবাদ দিয়ে এলাকা ছাড়া করেছে। ভাই-ভাবির এসব কথা শুনে চিৎকার করে কাঁদতে থাকে সুস্মিতা। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘কর্মকারের প্রেম’। মিজানুর রহমান বেলাল রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন আদিত্য জনি। টেলিফিল্মটির কনক চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর সুস্মিতা চরিত্রে দেখা যাবে স্বাগতাকে। এছাড়াও অভিনয় করেছেন মুকুল সিরাজী, শিমু, আমানুল হক হেলাল, তাসনিভা প্রভা, রাসেল, নূর প্রমুখ। আজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি।


আরোও অন্যান্য খবর
Paris