সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অল্পের জন্য জাকিরের তৃতীয় সেঞ্চুরি হলোনা

Paris
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এফএনএস : চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন জাকির হাসান। তরুণ এই ব্যাটার সর্বশেষ তিন ম্যাচে দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি হাঁকিয়েছেন। আরেকটি সেঞ্চুরির দুয়ার থেকে ফিরে এসেছেন ২৪ বছর বয়সী জাকির। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তিনি ৮২ বলে ৯১ রান করে আউট হন। ইউল্যাব ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫৭ বলে ফিফটি পূরণ করেন জাকির। সেটাও নাঈম ইসলামকে লং অফ দিয়ে বাউন্ডারি মেরে। পঞ্চাশ পেরোনোর পর তার রান তোলার গতি আরো বেড়ে যায়।

মাশরাফি মর্তুজা, শফিউল ইসলামের মতো অভিজ্ঞ পেসারদের তিনি অবলীলায় সামলে যাচ্ছিলেন। পরবর্তী ৪১ রান করতে সময় নিয়েছেন মাত্র ২৪ বল। সবাই যখন জাকিরের আরেকটি সেঞ্চুরি দেখার অপেক্ষা করছিলেন, তখনই ছন্দঃপতন। বাঁহাতি স্পিনার নাবিল সামাদের বলে টাইমিং মিস করে শর্ট কাভারে ধরা পড়েন মাশরাফির হাতে। চার ম্যাচেই দুটি করে সেঞ্চুরি আর ফিফটিতে জাকিরের সংগ্রহ ৩৯৫ রান।


আরোও অন্যান্য খবর
Paris