সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জেএফএ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় নুসরাতের হ্যাট্রিক

Paris
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

স্পোর্টস রিপোর্টার : জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চুড়ান্ত পর্বের চারটি খেলা গতকাল সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। এ গ্রুপের খেলায় সফররত লালমনিরহাট জেলা নারী দল নুসরাতের হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলে ব্রাম্ভনবাড়িয়া জেলা নারী দলেকে হারায়। বিজয়ী দলের পক্ষে নুসরাত ৩টি ও নিভা আকতার ১টি গোল করেন। অন্য খেলায় কুষ্টিয়া জেলা নারী দল ১-০ গোলে সাতক্ষিরা নারী দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে বর্না জয়সুচক গোলটি করেন। টাঙ্গাইল জেলা নারী দল ২-০ গোলে ফরিদপুর জেলা নারী দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে শুরমা আকতার একাই ২টি গোল করেন। দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী জেলা নারী দল ১-০ গোলে সফররত মাগুরা জেলা নারী দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে মিরা খাতুন জয়সুচক গোলটি করেন। এই প্রতিযোগিতায় এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট ও রানারআপ হয়েছে ব্রাম্ভনবাড়িয়া বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী ও রানারআপ হয়েছে মাগুরা। কাল বুধবার সেমিতে এ গ্রুপ চ্যাম্পিয়ন লালমনিরহাট জেলা ও বি গ্রুপ রানারআপ সফররত মাগুরা অংশ নেবে। ২য সেমিতে বি গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী ও এ গ্রুপ রানারআপ ব্রাম্ভনবাড়িয়া জেলা নারী দল অংশ নেবে।


আরোও অন্যান্য খবর
Paris