সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫নং ওয়ার্ড কাউন্সিলর কাপ এমসিএল’র পুরস্কার বিতরণ

Paris
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডে মাদককে “না” এই প্রতিপাদ্যে ৫নং ওয়ার্ড কাউন্সিলর’র আয়োজনে “৫ম শহীদ শামসুল আলম স্মৃতি কাউন্সিলর কাপ এম.সি.এল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ট্রফি প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশন ০৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। সার্বিক পরিচালনায় সংরক্ষিত কাউন্সিলর, জোন-২ রাসিক আয়েশা খাতুন নাদিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনসারুল হক, দিগন্ত প্রসারী ক্লাব সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রাজশাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু, বিশিষ্ঠ সমাজসেবক সামসুল আলম খান, প্রভাষক মোহাম্মদ আলী সহ অন্যান্য অতিথিরা। শুক্রবার দুপুর তিনটা থেকে মহিষবাথান উত্তরপাড়া কলোনী মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়ায়।

প্রথমে ব্যাট করতে নেমে ১২৫ রানের টার্গেট দেয় মহিষবাথান ব্রাদার্স ইউনিয়ন। ১৪ ওভারে টানটান উত্তেজনার এ ফাইনাল ম্যাচে আবির এর ব্যাটিং বোলিং নৈপূণ্যে ৩৭ রানে পরাজিত হয় মহিষবাথান ফায়ারবলস। ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হয় আবির ও ম্যান অব দা টুর্ণামেন্ট নির্বাচিত হয় তুষার আহমেদ সাগর।


আরোও অন্যান্য খবর
Paris