সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়া পর্বের খেলার ফলাফল

Paris
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

স্পোর্টস রিপোর্টার : জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চুড়া পর্বের দুটি খেলা গতকাল শুক্রবার (২৫ মার্চ) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় ব্রাম্ভনবাড়িয়া ৩-১ গোলে কুষ্টিয়া ও দিনের অন্য খেলায় সাতক্ষিরা ও লালমনিরহাট ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ব্রাম্ভনবাড়িয়ার পক্ষে মাকসুদা ৪৯, নুরনাহার ৬১ ও তামান্না ১টি কে গোল করেন ও কুষ্টিয়ার পক্ষে মারিয়া ২৬ মিনিটে গোল করেন। দিনের অন্য খেলায় সাতক্ষিরার পক্ষে অঞ্জনা মুনডা ৩০ ও ৩৮ মিনিটে ২টি গোল করেন।

লালমনিরহাটের পক্ষে মরিয়ম ৫৮ ও রিতা ৬২ মিনিটে গোল করেন। আজকের খেলায় বি গ্রুপের টাঙ্গাইল,মাগুরা,ফরিদপুর ও স্বাগতিক রাজশাহী অংশ নেবে। এই পর্বে ৮টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল যথাক্রমে এ গ্রুপে ব্রাহ্মনবাড়িয়া, লালমনিরহাট, সাতক্ষিরা ও কুষ্টিয়া জেলা। বি গ্রুপে সফররত টাঙ্গাইল, ফরিদপুর, মাগুরা ও স্বাগতিক রাজশাহী জেলা নারী ফুটবল দল। উদ্বোধনী দিনে এ গ্রুপে সফররত ব্রাভ্রনবাড়িয়া, কুষ্টিয়া, লালমনিরহাট ও সাতক্ষিরা জেলা নারী ফুটবল দল অংশ গ্রহন করছে। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াদেুন নবী এর সভাপতিত্বে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মেয়র পত্নি শাহীন আকতার রেনী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তুলে ধরেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ রমজান আলী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) মোঃ রাসেল জামান, নির্বাহী সদস্য মোঃ রোকুুুুুুুুুনুজ্জামান, মোঃ মামুনার রশীদ বাচ্চু ও ক্রীড়া সংগঠক মোঃ আরিফ হোসেন। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, বাফুফে প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, মানষ বোস বাবুরামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris