সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনাল

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

এফএনএস : বঙ্গবন্ধু কাপ ২য় আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে কাল বি’ গ্রুপ চ্যাম্পিয়ন কেনিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপে ইরাক, ইন্দোনেশিয়া, নেপাল এই তিন দলের কেউই চ্যালেঞ্জ জানাতে পারেনি কেনিয়াকে। সেমি-ফাইনালে লড়াই হওয়ার কথা ছিল যে শ্রীলংকার, তারাও পাত্তা পায়নি আফ্রিকান দেশটির সামনে। বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে নিজেদের সামর্থ্যরে প্রমান দিয়েছে আফ্রিকান দেশটি। শারীরিক শক্তিতে এবং উচ্চতায় অন্যান্যের চেয়ে অনেকটাই এগিয়ে থাকা কেনিয়ার বিপক্ষে আজ বৃহস্পতিবার আবারও ফাইনাল খেলবে বাংলাদেশ।

গতকাল দ্বিতীয় সেমিফাইনালে নবাগত ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে জাতির পিতার নামে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে স্বাগতিক দলটি। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটিকে সবাই দেখছেন পাওয়ার বনাম কৌশলের লড়াই হিসেবে। বঙ্গবন্ধু কাপ প্রথম আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে এবারও। উদ্বোধনী আসরে কেনিয়াকে হারিয়েই শিরোপা জয় করেছিল বাংলাদেশ।

আগামীকাল টানা দ্বিতীয় শিরোপা জয়ের লড়াইয়ে নামবে স্বাগতিক দলটি। পক্ষান্তরে কেনিয়ার একটাই লক্ষ্য, গতবার হারের প্রতিশোধ নিয়ে ট্রফি জয় করা। আর মাত্র দু’দিন পর স্বাধীনতা দিবস। স্বাধীনতার মাসে বাঙ্গালি জাতিকে শিরোপা আনন্দে ভাসাতে চান তুহিন তরফদাররা। ইরাকের বিপক্ষে জয়ের পর কোচ সাজু রামও বলেছেন ফাইনালে কেনিয়ার বিপক্ষে তারাই ফেভারিট। সেমিফাইনালে জয়ের পর তিনি বলেন ,‘ফাইনালে উঠতে পেরে আমি খুশি, আনন্দিত। দলের পারফরম্যান্সে আমি খুবই আত্মবিশ্বাসী। আশা করি কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখতে পারব।’

ম্যাচ সেরার পুরস্কার পাওয়া জাকির হোসেনও শিরোপা ধরে রাখতে মরিয়া। তিনি বলেন, ‘কেনিয়ার সুবিধা হলো ওরা অনেক লম্বা। সেই দিক থেকে আমরা একটু পিছিয়ে। আমরা যেহেতু ভারত ও বাংলাদেশের সেরা কোচদের অধীনে অনুশীলন করেছি, তাই টিম স্পিরিট অনেক বেশি। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট হচ্ছে, দেশের মাটিতে খেলা হচ্ছে এবং দেশবাসীর সমর্থন আছে, সুতরাং আমরাই জয়ী হবো ইনশাল্লাহ।’ গতবার শূন্য হাতে ফিরেছিল কেনিয়া। তবে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ঢাকায় এসেছে আফ্রিকান দেশটি। শিরোপা জয়ের সঙ্গে প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে তাদের সামনে।

গতকাল সেমিফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া টেইন হাগাই ওদিয়াম্বো ওজাক অবশ্য প্রতিশোধে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন। তিনি বলেন,‘গত বছরও আমরা বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলেছি। তখন কিন্তু প্রথমার্ধে আমরা ১০ পয়েন্টে এগিয়ে ছিলাম। কিন্তু এরপর কিছু ছোট খাট ভুলের কারণে আমরা ম্যাচ থেকে ছিটকে যাই। দুই পয়েন্টের ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে যায় বাংলাদেশ।

এই টুর্নামেন্ট শুরুর আগে আমরা সেই ভুলগুলো নিয়ে অনেক কাজ করেছি। আশা করি এবার আর সেই ভুলগুলো হবে না এবং আমরা ট্রফি জিততে পারব। গতবারের পূনরাবৃত্তি ঘটাতে চাইনা। আমাদের বিশ্বাস, যদি প্রথমার্ধে ১০ পয়েন্টে এগিয়ে থাকতে পারি,তাহলে ম্যাচে আমরা হারব না। এখানে প্রতিশোধ বলে কিছু নেই। এটা একটা ম্যাচ। আমরা ফাইনালটা উপভোগ করতে চাই। আর সেরা দলই চ্যাম্পিয়ন হবে।’


আরোও অন্যান্য খবর
Paris