সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বোলিংয়ে আশরাফুলের চমক

Paris
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

এফএনএস : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গতকাল মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলেছে ব্রাদার্স ইউনিয়েনের বিপক্ষে। বিকেএসপির চার নম্বর মাঠে সেই ম্যাচে বল হাতে জাদু দেখালেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তিনি। ১০ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন আশরাফুল। শুরুটা করেছিলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হাফিজকে দিয়ে। এরপর আশরাফুল একে একে তুলে নেন রনি তালুকদার, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম ও ইয়াসির আরাফাত মিশুর উইকেট। তাতেই পেয়ে যান ক্যারিয়ারে প্রথমবারের পাঁচ উইকেট শিকারের স্বাদ।

প্রথমে ২৮ রান করা হাফিজকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আশরাফুল। এরপর অর্ধশতক হাঁকানো রনি তালুকদারকে (৫৮) বোল্ড করেন। সোহরাওয়ার্দী শুভকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন এই লেগ স্পিনার। পরের ওভারে বোলিং করতে এসে শুভাগতকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার করেন আশরাফুল। জাহিদুজ্জামানের সঙ্গে ইয়াসিন মিশু কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তা থামান আশরাফুল। দলীয় ১৫১ রানে মিশুকে আউট করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আশরাফুলের পাঁচ উইকেটের পরও শেষদিকে জাহিদুজ্জামানের অপরাজিত ৪১ রানের সুবাধে মোহামেডান পায় ২০৬ রানের সংগ্রহ।


আরোও অন্যান্য খবর
Paris