সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাঁচজন ব্যর্থ হলে জেতার আশা থাকে না : পাপন

Paris
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

এফএনএস : দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৩৮ রানের দাপুটে এই জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। টপ অর্ডারের ব্যর্থতায় ৩৪ রানে পড়ে যায় ৫ উইকেট। আজ বুধবার তৃতীয় ওয়ানডে হবে প্রথম ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নে। ম্যাচটি ঘিরে সমর্থকদের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আশাবাদী। তবে ম্যাচটি জিততে হলে টপ অর্ডারের পারফর্মেন্সে গুরুত্ব দিয়েছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের যে ওয়ানডে টিমটা, আগে যে সমস্যা ছিল প্রথম তিন-চারজন চলে গেলে পরে আর রান হতো না।

কিন্তু এখন লোয়ার অর্ডারেও আমরা কিছু রান করতে পারছি এবং কয়েকজন ভালো খেলছে। তারা কিন্তু এখনও অত বড় প্লেয়ার হয়নি, কিন্তু ভালো করছে। উপরের দিকের ব্যাটাররা কিন্তু মোটামুটি যেমন- লিটন বলেন, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ- এরা কিন্তু সবাই পরীক্ষিত। ‘পাপন আরও বলেন, ‘তারা সবাই কিন্তু নিজেদের প্রমাণ করে যাচ্ছে। ওরা তো রান করতেই পারে। তো এরা যদি রান করতে পারে, তাহলে একটার বেশি জয় আশা করতেই পারি। ক্রিকেটে যেটা হয়, প্রথম পাঁচজন যদি ব্যর্থ হয়, তাহলে আর জেতার আশা থাকে না। আমরা জানি ওরা পারে। ওরা পরীক্ষিত ব্যাটসম্যান, স্বনামধন্য ব্যাটসম্যান, আমাদের দেশের সেরা ব্যাটসম্যান। ওদের থেকে কিছু রেজাল্ট পেলে অবশ্যই জেতার (সিরিজ) সম্ভাবনা আছে।’


আরোও অন্যান্য খবর
Paris