মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর আঞ্চলিক পর্বের খেলায় গতকাল সোমবার সফররত নওগাঁ জেলা ৪-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে রিয়া ৪ ,
জুলিপাহান ৬ , শাপলা রানী ২৮ ও কুসুম ৪১ মিনিটে ১টি করে গোল করেন। আজ স্বাগতিক রাজশাহী ও সফররত নওগাঁ জেলা ফাইনালে অংশ নেবে বলে বাবুফের প্রতিনিধি নজরুল ইসলাম জানান।