সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ডিসি পদে কর্মকর্তা নির্বাচনে সাক্ষাৎকার শুরু ২৭ মার্চ

Paris
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

এফএনএস : জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তা নির্বাচনে উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। মোট ১৭৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে। আগামী ২৭ মার্চ ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ২৫ জন ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল ৩০ জন করে কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে। ২৭ মার্চ দুপুর ২টা, ৩ এপ্রিল ১১টা, ৪ ও ৬ এপ্রিল সকাল ১০টা, ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টা, ১০ এপ্রিল ১০টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাধারণত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি পদে নিয়োগ পেয়ে থাকেন। নির্বাচিত যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে পরবর্তীসময়ে ডিসি নিয়োগ দেওয়া হবে। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলি দেখে থাকেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।


আরোও অন্যান্য খবর
Paris