সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে ফাইনালে রাজশাহী

Paris
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২

স্পোর্টস রিপার্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর আঞ্চলিক পর্বের নকআউট ভিত্তিক দুটি খেলা অনুষ্টিত হয়েছে। উদ্বোধনী দিনের প্রথম খেলায় সফররত নওগাঁ জেলা ১-০ গোলে জয়পুরহাট জেলাকে হালিয়ে পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে প্রতিমা সুযোগ পেয়ে ৩৮ মিনিটের মাথায় জয়সুচক গোল করেন। দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী ৬-০ গোলের বিরাট ব্যবধানে সফররত নাটোর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। কারন তাদেকে বাফুফের ফিকশ্চারে বাই দেয়া হয়েছে।

বিজয়ী দলের মিরা খাতুন ২টি ২১ ও ৪৪মিনিটে, শাহীনা খাতুন ১৪ মিনিটে, শ্রীমতি কর্ণফুলী ২৫ মিনিটে, অনুমিতা ২৭ মিনিটে ও বিশাখা রানী ৪৮ মিনিটে গোল করেন। আজকের খেলায় নওগঁ ও চাপাইনবাবগঞ্জ জেলা। বেলুন ফেষ্টুন উগিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহনাগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু। এর আগে তিনি বলেন মেয়েরকে দীর্ঘদিন ধরে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। আজ জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার জন্য দুয়ার খুলে দিয়েছে।

তাই আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন দেশে খেলছে আর দেশের পতাকার নাম উজ্জল করছে। এছাড়াও তিনি বলেন মাননীয় মেয়র এএইচ এম খায়রুজ্জামান লীটন একজন ক্রীড়ামোদী পরিবারের সুযোগ্য সন্তান। তিনিও চান রাজশাহীতে নিয়মিত খেলাধুল হোক আর আমাদের ছেলেমেয়েরা মাদক থেকে সরে আসুক। এছাড়াও তিনি রাজশাহী তথা উত্তরবঙ্গের উন্নয়ন চেয়েছেন এবং করবেন বলে অঙ্গিকার করেছেন।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমরি আহমেদ আমান, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, জেলা ব্যাডমিন্টন সমিতির সভাপতি মোঃ মোস্তাফিকুর রহমান হাসনাত, বাফুফের প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, সদস্য শাহনি , বাবুসহ অন্য সদস্যগন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris