সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের ইসি কমিটির সভা গতকাল রবিবার সকাল ১১টায় বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবলু ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ।