সর্বশেষ সংবাদ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের

Paris
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২

এফএনএস : ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত কোন ম্যাচে জয়ী হতে পারেনি বাংলাদেশ নারী দল। সেই বন্ধ্যাত্ব নারী ওয়ানডে বিশ্বকাপে ঘোচাতে চায় বাংলাদেশ। আগামী ২২ মার্চ টুর্নামেন্টের ২২তম ও নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে নিগার-রুমানা-জাহানারা। হ্যামিল্টনে বাংলাদেশ সময় ৭টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি। এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ নারী দল। তবে তৃতীয় ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জয়ী হয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ নারী দল।

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। ফারজানা হক ১১৫ বলে ৫টি চারে সর্বোচ্চ ৭১ রান করেন। এরপর বাংলাদেশ বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফাহিমা খাতুন। এতে ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানকে হারানোর স্মৃতি নিয়ে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ।

আত্মবিশ^াসে টগবগ করতে থাকা বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানেই আটকে দেয়। তবে ১৪১ রানের সহজ টার্গেট স্পর্শ করতে হিমশিম খেতে হয় বাংলাদেশ ব্যাটারদের। ১৩৬ রানে অলআউট হয় মাত্র ৪ রানে ম্যাচ হারে তারা। তীরে এসে তরি ডুবায়, হতাশায় মুষড়ে পড়ে বাংলাদেশ নারী দল। তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচেই জ¦লে উঠতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোন জয় পায়নি তারা। এবার ভারতের বিপক্ষে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশের নারীরা।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২বার ভারতের মুখোমুখি হয়ে ২ ম্যাচে জয় পেয়েছিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে পারলে, সেমিফাইনালে খেলার আশাও জিইয়ে থাকবে বাংলাদেশের। নয়তো, সেমিতে যাবার পথ আরও কঠিন হয়ে যাবে। ভারতের পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ^কাপের মঞ্চে মুখোমুখি হবে। তাই শেষ দু’টি ম্যাচ অনেক বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। ভারতের কাছে হারলে, সেমিতে খেলতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে, সেই সাথে অন্য পাঁচ দলের পয়েন্টের দিকে চোখ রাখতে হবে বাংলাদেশকে।

৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দু’দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে ভারত। আর ৪ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে বাংলাদেশ।


আরোও অন্যান্য খবর
Paris