সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

শেন ওয়ার্নকে বিদায় জানালেন বাবা-মা ও সন্তানেরা

Paris
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২

এফএনএস : মাত্র ৫২ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নকে। গত ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শেন ওয়ার্নের মরদেহ অবশেষে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরেছে ও শেষকৃত্য হয়েছে। জ্যাকসন, ব্রুক ও সামার তার তিন সন্তান ছিলেন বাবাকে শেষবারের মতো ‘গুড বাই’ বলার আয়োজনে। বাবা মা কিথ ও ব্রিজেটও তাদের বড় ছেলেকে শেষবার বলেছেন বিদায়। পারিবারিক শেষকৃত্যে উপস্থিত ছিলো ৮০ জন। আগামী ৩০ মার্চ প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় করে শেষকৃত্য আয়োজন করা হবে। সে উপলক্ষে ৫০ হাজার টিকিট বিনা মূল্যে দেওয়া হয়েছে।

এমসিজির সাউদার্ন স্ট্যান্ডের নামও বদলে যাবে তার নামে। গতকাল রোববার পরিবার ও কাছের মানুষদের তাদের প্রিয় মুখকে আলাদাভাবে বিদায় জানানোর সুযোগ দেয়া হয়। এই আয়োজনে কেবল ছিলেন ওয়ার্নির কাছের মানুষরা। সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর ও অ্যালান বোর্ডার উপস্থিত ছিলেন। ওয়ার্নের সঙ্গী মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রাও ছিলেন। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ছিলেন পারিবারিক এই আয়োজনে। মাঠের প্রতিপক্ষ ও বন্ধু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris