স্পোর্টস রিপোর্টার : আন্তঃউপজেলা নারী ভলিবল চ্যাম্পিয়ন শীপের খেলায় পবা উপজেলা নারী ভলিবল দল ৩-১ সেটে বাগমারা উপজেলা নারী ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ও বাগমারা উপজেলা নারী ভলিবল দল রানারআপ হয়েছে। রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্দ্যেগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী ৯টি উপজেলা নারী দল নিয়ে গতকাল শনিবার সকাল থেকে শুরু হয়। মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তঃউপজেলা নারী ভলিবল চ্যাম্পিয়ন শীপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এরআগে তিনি বলেন পড়া লিখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে গেলে একজন খেলোয়াড় শারীরিকভাবে সুস্থ থাকে। দেখা যাবে এই খেলোয়াড়রাই একদিন রাজশাহীর সুনাম বয়ে আনবে। এ অনুষ্টানে বিশেস অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়্ াসংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, ৯টি উপজেলার ইউএনও উপজেলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাধারন সম্পাদকগন, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা রাফিখা খানম ছবিসহ সরকারী কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
বিকেলে খেলা শেষে মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন মহানগর আওয়ামী লীগ ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী বিশিষ্ট সমাজসেবী মেয়র পত্নি শাহীন আকতার রেনী। এর আগে তিনি বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব পরিবার সন্তান। তিনি খেলাধুলাকে ভালোবাসেন ও খেলোয়াড়দের উৎসাহ যোগান। খেলা ধুলায় হারজিত আছে। একটি দল জিতবে একটি দল হারবে এঠাই নিয়ম। তাই আজ যারা হেরেছে তাদের মন খারাপের কিছু নাই আজ জদি তোমরা না হারতে তাহলে ওই দল চ্যাম্পিয়ন হতোনা। এ সময় জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।