প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বেলা ১২ টায় ঢাকার গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানজন মটরস লিঃ এর বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইস্তেখাবুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবলু, রাজশাহী রাইফেলস ক্লাবের সহ-সভাপতি হাসেন আলী প্রমুখ।