সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

রাজশাহী বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা

Paris
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

তথ্য বিবরণী : রাজশাহী বিভাগের আট জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে ৩৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি বেলুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে প্রতিযোগীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিভাগীয় কমিশনার কর্তৃক মশাল প্রজ্জ্বলন শেষে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। উদ্বোধনের আগে জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে বিভাগীয় কমিশনার অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ৩৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন। প্রত্যেক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।


আরোও অন্যান্য খবর
Paris