সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

নাসরিনের সোনা জয়

Paris
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

এফএনএস : থাইল্যান্ডে রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছিলেন দুই বাংলাদেশি তীরন্দাজ। গতকাল শনিবার সোনা জয়ের লড়াইয়ে দিয়া সিদ্দিকীকে হারিয়ে সোনা জিতেছেন নাসরিন আক্তার। থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-১) ফাইনালে দিয়াকে ৬-২ সেট পয়েন্টে হারান নাসরিন। শুরুর দুই সেট যথাক্রমে ২৮-২৬, ২৮-২৬ পয়েন্টে জিতে এগিয়ে যান নাসরিন। পরের দুই সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পেরে ওঠেননি দিয়া। তৃতীয় ও চতুর্থ সেটে ২৮-২৮, ২৭-২৭ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেন দুজন।

এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মালয়েশিয়ার ফোজি না। থাইল্যান্ডের এবারের আসর থেকে এ নিয়ে তৃতীয় সোনার পদক জিতল বাংলাদেশ। এর আগে রিকার্ভ মিশ্র ও মেয়েদের দলগত রিকার্ভেও সোনা জিতেছে বাংলাদেশ। মেয়েদের দলগত রিকার্ভে সোনা জিতেছেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী। রিকার্ভ মিশ্র ইভেন্টে সোনা জিতেছেন রোমান সানা ও নাসরিন আক্তার। এবারের আসরে নাসরিন জিতলেন দ্বিতীয় সোনা।


আরোও অন্যান্য খবর
Paris