সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

কাজাখস্তানকে পাত্তাই দিলো না বাংলাদেশ

Paris
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

এফএনএস : এএইচএফ কাপের দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। গতকাল শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় কাজাখস্তানকে ৮-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে বাংলাদেশ। একাই চার গোল করেছেন আশরাফুল ইসলাম। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ দল। কাজাখস্তানকে কোনো রকম সুযোগ দেননি আশরাফুল-খোরশেদরা। ম্যাচ শুরুর ৭ ও ৯ মিনিটে পেনাল্টি কর্নারে জোড়া গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি, কাজাখস্তানও পারেনি ম্যাচে ফিরতে।

তৃতীয় কোয়ার্টারে চার গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন খোরশেদুর রহমান। ৪০ ও ৪১ মিনিটে দুই গোল করে নিজের চতুর্থ গোল পূরণ করেন আশরাফুল ইসলাম। ৪৫ মিনিটে বাংলাদেশকে ষষ্ঠ গোল এনে দেন খোরশেদ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো দুই গোল করে বাংলাদেশ। ৪৯ মিনিটে রাসেল মাহমুদের পেনাল্টি কর্নার এবং ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ দিকে এক গোল শোধ দেয় কাজাখস্তান। শিরোপা ধরে রাখার মিশনে আজ ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারায় ওমান।


আরোও অন্যান্য খবর
Paris