চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। গতকাল শনিবার বিকাল ৪টায় ইউনিয়ন আ.লীগের আয়োজনে শলুয়া ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট-বাঘা আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শলুয়া ইউনিয়ন আ’লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মখলেসুর রহমান মকার পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন সরকার, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর মেয়র একরামুল হক।
ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হলো। শলুয়া ইউনিয়নে এই নবগঠিত কমিটি আগের চেয়ে দলকে আরো বেশি সু-সংগঠিত করবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।