সোমবার

৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ

এরশাদের জন্মদিনে বিদিশার র‌্যালি

Paris
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

এফএনএস : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে র‌্যালি করেছে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’। র‌্যালিতে নেতৃত্ব দেন এরশাদের সাবেক স্ত্রী ও জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বারিধারা প্রেসিডেন্ট পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে গুলশান, বনানী, হাতিরঝিলসহ বিভিন্ন সড়ক ঘুরে আবার বারিধারায় গিয়ে শেষ হয়। ছাদখোলা গাড়িতে চড়ে র‌্যালিতে অংশ নেন বিদিশা।

নেতাকর্মীদের দেখা যায় বেশকিছু পিকআপভ্যান ও মোটরসাইকেলে র‌্যালিতে অংশ নিতে। র‌্যালি চলাকালে গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুপাশের মানুষ ও বাসাবাড়ির বাসিন্দাদের উদ্দেশে শুভেচ্ছা জানান বিদিশা। একইসঙ্গে তিনি এরশাদের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান। ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গত বছরের অক্টোবরে জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দল পুনর্গঠন করতে রওশন এরশাদের কাছে নিজের ইচ্ছের কথা জানান বিদিশা সিদ্দিক। এর কদিন পরই ওই বছরের ৪ নভেম্বর রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন।


আরোও অন্যান্য খবর
Paris