১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়র লিটনের সাথে মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ৩:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাসিক মেয়র লিটনের সাথে মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন।

গতকাল বুধবার দুপুরে উপশহরস্থ মেয়র এর বাসভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন