সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

জ্ঞান ফিরলেও আইসিইউতে ভর্তি মোশাররফ রুবেল

Paris
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২

এফএনএস : সতীর্থরা ২২ গজে খেলছেন আর হাসপাতালের বেডে শুয়ে কাটাচ্ছেন মোশাররফ হোসেন রুবেল। গত কয়েক বছর ধরে এটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে স্পিনিং এই অলরাউন্ডার প্রতিটি ক্ষণ জীবনের সঙ্গে যুদ্ধ করছেন। আইসিইউতে পড়ে রয়েছেন অসাড় হয়ে। রুবেলের বাল্যবন্ধু নিয়াজ মোর্শেদ। এখন নিয়মিত ফেসবুকেই রুবেলের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানান দিচ্ছেন তিনি। গত রোববার তেমনই একটি পোস্টে ছবি শেয়ার করেছিলেন। হুইলচেয়ারে বসা রুবেলের অসাড় ছবিটা দেখে হতভম্ব সবাই।

মোশাররফ রুবেলের মস্তিষ্কের টিউমারের চিকিৎসা হয়েছে দেশ ও দেশের বাইরে ভারত, সিঙ্গাপুরে। শুরুতে কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে অবনতি হচ্ছে অবস্থার। গত বছরের শেষ দিকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে আবার ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারির ২৩ তারিখে ঢাকা ফেরার পর থেকে ক্রমাবনতি ঘটেছে তার। গত কিছু দিন ধরে একদমই খেতে পারছিলেন না। ফলে শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। অবস্থা সংকটজনক হওয়ায় গত সোমবার মোশাররফ রুবেলকে হাসপাতালে নেওয়া হয়। এখন স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

মোশাররফ রুবেলের শারীরিক অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে স্ত্রী চৈতিবলেছেন, ‘গত মাসে ভারত থেকে আসার পর থেকে কিছুই খেতে পারছিল না। এ কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে ও। গতকাল (সোমবার) অবস্থা একটু বেশি খারাপ হয়ে যাওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। গতকালের চেয়ে আজকের (মঙ্গলবার) অবস্থা কিছুটা ভালো। আজ একটু নড়াচড়া করছে। কথা বলতে না পারলেও রেসপন্স করছে। চিকিৎসকরা বলেছেন কিছু দিন আইসিইউতে থাকতে হবে। সোডিয়াম কমাতে হবে। পানিশূন্যতা পূরণও খুব জরুরি।’


আরোও অন্যান্য খবর
Paris