সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

টেস্ট চ্যাম্পিয়নশিপে উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ

Paris
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২

এফএনএস : ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন ক্যারিবিয়ানরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে তাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্যারিবিয়ানরা দুই পয়েন্ট হারানোর ফলে পয়েন্ট টেবিলেও বাংলাদেশের নিচে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মোট ১৪ পয়েন্ট ও শতকরা ২৩.৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন আট নম্বরে।

ক্যারিবিয়ানদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকলেও শতকরা পয়েন্টে (২৫.০০) এগিয়ে থেকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট শতকরা ৭৭.৭৭। দ্বিতীয় স্থানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ভারত আছে টেবিলের চারে। পাঁচে শ্রীলংকা আর ছয় নম্বরে আছে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। শতকরা ১১.৬৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছেন ইংলিশরা।


আরোও অন্যান্য খবর
Paris