সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

কানসাটে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Paris
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর গোরস্থান মাঠে শিবনগর মানবকল্যাণ মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে শিবনগর মানবকল্যাণ যুব সংঘের উদ্যোগে মধুমতি গ্রুপের সহযোগিতায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে শিবনগর বিলবাড়ি মডেল ক্লাব ফুটবল দল ও চককীর্তি যুব সংঘ ফুটবল দল।

খেলায় ১-০ গোলে জয়লাভ করে চককীর্তি যুব সংঘ ফুটবল দল। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আহসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধুমতি গ্রুপের জেনারেল ম্যানেজার আসাদুল্লাহ আল কাইউম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, বিএনপি নেতা মাসুম রানা টমাস, প্রভাষক সেফাউল মূলক ও রমজান আলসহ অন্যরা। শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris