সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

খেলোয়াড়দেরও বিশ্রাম দরকার : পাপন

Paris
Update : রবিবার, ১৩ মার্চ, ২০২২

এফএনএস : আপাতত সাকিব আল হাসান ইস্যু শেষ হয়েছে। অনেক নাটকীয়তা শেষে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। আজ রোববার রাতে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব। শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার আগে গতকাল শনিবার দুপুরে ক্রিকেট বোর্ডে সাকিবের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পাপন। সেখানের মূল আলোচ্য বিষয়ই ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের ছুটি ও সারা বছরের পরিকল্পনা নিয়ে। এতে একটা সমাধানে পৌঁছেছে উভয় পক্ষ। সাকিব জানিয়েছেন, তিনি তিন ফরম্যাটের জন্যই অ্যাভলেইবল আছেন। সংবাদ সম্মেলনে ওঠে আসে সাকিবের মানসিক প্রসঙ্গও।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘ও (সাকিব) পরশুদিন দুবাই থেকে ফিরেই আমার বাসায় এসেছিল। ওর সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। ওকে সময়ও দেওয়া হয়েছিল যে, ঠিকাছে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। কালকেও আমার সঙ্গে কথা বলেছে। আজকে আমরা বোর্ডে বসেছিলাম, পুরো পরিকল্পনা নিয়ে।’ এ সময় অন্য ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ব্যাপারেও কথা বলেন বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘আমি একটা জিনিস অনেকদিন ধরেই বলছি, যদি কেউ কোনো ফরম্যাট খেলতে না চায়। বিশেষ করে সিনিয়র প্লেয়ার যারা আছে, তাদের কিন্তু এটা অনেক চাপ।

আমাদের এ বছর ১৪টা ওয়ানডে, ১৫টি টি-টোয়েন্টি ও ৮টি টেস্ট আছে,। টানা এই এক বছরে এত খেলা, তাদের জন্য আসলেই একটু অসুবিধা। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝেই কিন্তু আমি বলেছিলাম।’ এ সময় একটু অভিমানের সুরে পাপন বলেন, ‘অনেকে মনে করে আমি রাগ করে বলেছি। আসলে রাগ করার কিছু নেই। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, মাঝেমধ্যে খেলোয়াড়দের বিশ্রাম দরকার। সে জন্য আমি বলেছিলাম, কেউ যদি কোনো ফরম্যাট খেলতে না চায়, তাহলে আগে আগে বলে দেবে।

কিন্তু শেষ সময়ে সিরিজের আগ মুহূর্তে বললে আমাদের জন্য এটা একটা বিরাট সমস্যা।’ ‘এই অনুযায়ীই যাচ্ছিলাম, চুক্তিটা নিয়েছিলাম। যা গত বছরই শেষ হয়ে গেছে। এই বছরের চুক্তি নিয়ে আমরা এখনো আলাপ-আলোচনা করিনি। কারো কাছ থেকে লিখিত নেইনি। এটা আমরা নিয়ে নিচ্ছি। এসব ব্যাপারেই ওর (সাকিব) সঙ্গে পুরোটা নিয়ে আলাপ হয়েছে। ও ওর একটা সিদ্ধান্ত আমাদের দিয়েছে।’


আরোও অন্যান্য খবর
Paris