সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

ইন্দোনেশিয়াকে ৭ গোলে উড়িয়ে জয় পেল বাংলাদেশ

Paris
Update : রবিবার, ১৩ মার্চ, ২০২২

এফএনএস : এএইচএফ কাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের টুর্নামেন্টে শুরুটাও হয়েছে চ্যাম্পিয়নদের মতো। প্রথম ম্যাচে শুক্রবার স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে জিমি-শিতুলরা। এমনিতে র‌্যাঙ্কিংয়েও স্বাগতিকদের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। জিমিরা আছে ৩৮তম স্থানে, ইন্দোনেশিয়ার অবস্থান ৫১। ফলে র‌্যাঙ্কিংয়েই শক্তিমত্তার পার্থক্যটা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সে হয়েছেও তাই। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। জাকার্তায় ১৫ মিনিট করে চার কোয়ার্টারে হয়েছে খেলা। আর ১৫ মিনিটেই বাংলাদেশ তৃতীয় পেনাল্টি কর্নার থেকে প্রথম এগিয়ে গেছে।

মিলন হোসেনের পুশে অধিনায়ক সারোয়ার হোসেনের থামানো বলে দারুণ হিটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার খোরশেদুর রহমান। ২০ মিনিটে সতীর্থের পাসে আরশাদ হোসেন দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়িয়েছেন। ৩ মিনিট পর মিলন হোসেনের অ্যাসিস্টে সোহানুর রহমান সবুজ স্কোরলাইন ৩-০ করেছেন। বিরতির আগে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাসেল মাহমুদ জিমির পুশে খোরশেদুর রহমান চতুর্থ গোলটি করলে স্বাগতিকরা প্রায় ছিটকেই যায় তখন।

৪৯ মিনিটে সারোয়ারের অ্যাসিস্টে পুষ্কর খীসা মিমো দলের হয়ে পঞ্চম গোলটি করেন।৫৫ মিনিটে ষষ্ঠ গোল করেন রাসেল মাহমুদ জিমি। একই মিনিটে রোমান সরকার রিভার্স হিটে সপ্তম গোল করে ব্যবধান অনেক বাড়িয়ে নিয়েছেন। তবে ৫৬ ও ৫৭ মিনিটে দুটি সান্ত্বনাসূচক গোল পেয়েছে ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৪ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।


আরোও অন্যান্য খবর
Paris