১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’য় প্রাথমিক সদস্য হলেন এরিক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’য় প্রাথমিক সদস্য হলেন এরিক
বিজ্ঞাপন

এফএনএস : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সন্তান এরিক এরশাদ তার মা বিদিশার নেতৃত্বাধীন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’য় প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করেছেন। গত শুক্রবার তার জন্মদিন উপলক্ষে বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জাপায় যোগ দেন। গতকাল শনিবার প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশাএ তথ্য জানান। ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা বলেন, গত শুক্রবার এরিক ২১ বছরে পা দিয়েছে।

তার জন্মদিনের অনুষ্ঠানে জাপার অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় অন্তত অর্ধশত চিকিৎসক-প্রকৌশলীসহ অনেকেই দলে যোগ দিয়েছেন। বিদিশা জানান, এরিককে প্রাথমিক সদস্য করতে দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া প্রস্তাব করেন। পরে দলের অন্যান্য নেতারা এ প্রস্তাবে সায় দিলে এরিক যোগদান করেন। এরিক এরশাদ জাপায় যোগ দিয়ে তার মায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন