সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

ওয়েস্ট ইন্ডিজ মিশনে টাইগারদের ঘাম ঝড়ানো প্রস্তুতি

Paris
Update : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

এফএনএস : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সকাল ১০টা ৯ মিনিটে যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় পা রেখেছে ঠিক তার মিনিট দশেক আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন এই সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতির প্রথম দিনেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ঘাম ঝড়িয়েছে স্বাগতিক শিবির। আগেই বলা হয়েছে শুরুটা হয়েছে রোববার সকাল ১০টায়। প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি টাইগার টেস্ট দলপতি মুমিনুল হক ও তরুণ অফ স্পিনার নাঈম হাসান। মুমিনুল যোগ দিতে পারেননি কারণ, তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলেরর চোট এখনো তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।

আর নাঈম হাসানের চোটাক্রান্ত ডান হাতের কণিষ্ঠ আঙুলে রোববার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া ওয়ানডে দলের ২৪ ক্রিকেটার ও টেন্ট দলের ১৮ জনের সবাই অনুশীলনে যোগ দিয়েছিলেন। তিন ঘণ্টার প্রস্তুতির শুরু হয়েছে ওয়ার্ম আপ দিয়ে। শের ই বাংলার মূল ভেন্যুতে আধা ঘণ্টা রানিংয়ে গা গরম করেন ব্যাটসম্যান ও পেসাররা চলে গেছেন ইনডোরের নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলনে। হেড কোচ রাসেল ডমিঙ্গো, স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম, ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালোফাতের উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা ব্যাটে বলে ঘাম ঝড়িয়েছেন সাকিব- তামিম-মোস্তাফিজরা।

তারা যখন ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলনে রত ঠিক তখন আরেকটি গ্রুপ মূল মাঠে করেছেন ফিল্ডিং অনুশীলন। তাদের দিক নির্দেশনায় ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক। ব্যাটিং অনুশীলন শেষে সাকিব, তামিমরা যখন মূল মাঠে ফিল্ডিং অনুশীলনে যোগ দিয়েছেন তখন আগের গ্রুপটি চলে গেছে ইনডোরে নেট অনুশীলনে। এভাবে দুপুর ১টা অবধি চলেছে টিম বাংলাদেশের প্রথম দিনের দলীয় অনুশীলন। তবে আজকের দিনে কিছুটা ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। ইনডোরের নেটে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি বোলিং মেশিনেও বেশ খানিকটা সময় ব্যাটিং অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন লাল সবুজের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এদিকে উইন্ডিজ মিশনের প্রথম দিনের প্রস্তুতিতে ডমিঙ্গো, কুকরা যোগ দিলেও কোয়ারেন্টাইন ইস্যুতে যোগ দিতে পারেননি নতুন ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। দুজনই ব্রিটিশ নাগরিক হওয়ায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের আরোপিত নিয়মানুযায়ী টিম হোটেলেই কোয়ারেন্টাইনে আছেন। তবে দুজনই যেন অনতিবিলম্বেই প্রস্তুতিতে যোগ দিতে পারেন সেজন্য ইতোমধ্যেই সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দিনের প্রস্তুতি শেষে বিবিসি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে একথা জানান।

তিনি বলেন, ‘আমদের যারা ব্রিটিশ নাগরিক এই সিরিজ উপলক্ষে বাংলাদেশ সফর করছেন তাদের কোভিড প্রোটোকলের কারণে কিছু সীমাবদ্ধতা আছে। এ ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন করেছি। এবং খুব শিগগিরই হয়ত আমরা অনুমতিটা পেয়ে যাব। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হল, পরপর দুটি টেস্টে নেগেটিভ হওয়ার পরে সরকারের অনুমোদন সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন।’


আরোও অন্যান্য খবর
Paris