সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সানি লিওনের বাংলাদেশে প্রবেশের অনুমতি বাতিল

Paris
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

এফএনএস : বলিউড অন্যতম তারকা সানি লিওন। বহুল সমালোচিত এই তারকা বাংলা গানেও কোমর দুলিয়েছেন। কিন্তু এবার ঢাকা আসার অনুমতি মেলেনি তার। বাংলাদেশের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা আসার কথা ছিল সানি লিওনের। কিন্তু সানির ঢাকা আসার অনুমতি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত বুধবার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় ‘অনিবার্য কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে: ‘মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ১০ জন ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। কিন্তু অনিবার্য কারণে করনজিৎ করের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।’ প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সানি লিওনকে প্রবেশে বাধা দেওয়া হলো।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাকে। এদিকে তথ্য মন্ত্রণালয় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করলেও বাকিদের অনুমতি বহাল রেখেছে। তারা হলেন কৌসানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জি, খরাজ মুখার্জি, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জি ও সুপ্রিম দত্ত। সানি লিওন ১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিওর সার্নিয়ায় শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম করনজিৎ কৌর ভোহরা।


আরোও অন্যান্য খবর
Paris