শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বাগমারায় এমপি’র সাথে উপ-কমিটির আহবায়কদের মতবিনিময়

Paris
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভায় উপ-কমিটি গঠন করা হয়েছে। উক্ত উপ-কমিটির আহ্বায়কদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বেই আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় উপ-কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপ-কমিটির আহ্বায়কদের সাথে মতবিনিময় সভা সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা,

সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত উপ-কমিটির আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris