দুর্গাপুর পৌর আ’লীগের নব নির্বাচিত সভাপতি সম্পাদককে অভিনন্দন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে গতকাল ৯মার্চ দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আজহার আলীকে সভাপতি ও শরিফুজ্জামান শরিফকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
নব নির্বাচিত কমিটির সভাপতি আজাহার আলী ও সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন কল্লোল, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মাইনুল ইসলাম,
পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রিপন প্রমূখ। নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের যোগ্য নেতৃত্বে অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগকে সুসংগঠিত শক্তিশালী করবে এই প্রত্যাশা করেন আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
