স্টাফ রিপোর্টার : আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমি- ফাইনালের ২টি খেলা গতকাল মঙ্গলবারবার রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সেমি-ফাইনালে জয়ী হয়ে ফাইনালে উঠেছে পদ্মা ফাইটার ও বড়াল লায়ন। আগামী শুক্রবার এই দুই দলের খেলার মাধ্যমে পর্দা নামবে এবারের আরইউজে মিডিয়া কাপ আসরের। টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হলো লবঙ্গ চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্ট। দিনের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরেন্দ্র হান্টার। নির্ধারিত ১৪ ওভার শেষে ৭ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪১। দলের পক্ষে সর্বচ্চ ২৭ বলে ৭৯ রান তোলেন পাপ্পু। এছাড়ও ২৫ বলে ৩৫ রান করেন শাহীন ও মেহেদী করেন ২৪ বলে ২৮ রান। খেলায় বুলবুল হাবীব ৩ ওভারে ৩২ রানে নিয়ে নেয় ৩ উইকেট। এছাড়ও মিলনের দুইটি ও খোকন নেয় একটি উইকেট। খেলায় ম্যান ব দ্যা ম্যাচ হয়েছে মিলন।
জবাবে পদ্মা ফাইটার ১৪ ওভারের পৌছে যায় তাদের জয়ের লক্ষ্যে। ১৪ ওভারে তারা সংগ্রহ করে ১৪৬ রান। দলের পক্ষে সর্বচ্চ ২৯ বলে ২৭ রান তোলেন হিমেল। এছাড়ও ৭ বলে ২৬ রান করেন খোকন ও মিলন করেন ৮ বলে ২১ রান। দলের পক্ষে একমাত্র উইকেট নেই মর্তুজা। দিনের দ্বিতীয় ম্যাচে মুখমুখি হয় বড়াল লায়ন ও ম্যাংগো কিংস। শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেই ম্যাংগ কিংস। নির্ধারিত ২০ ওভারের ২৫০ রান তোলেন তারা। দলের পক্ষে সর্বচ্চ ৫০ বলে ৮৬ রান তোলেন পলাশ। এছাড়ও ৫১ বলে ৬৮ রান করেন এ খান। দলের পক্ষে একমাত্র উইকেট নেই রাশেল।
জবাবে ৬ উইকেটে ১৯৬ রান তোলেন ম্যাংগো কিংস। দলের পক্ষে সর্বচ্চ ৩৯ বলে ৮০ রান তোলেন মাহফুজু। এছাড়ও ৩২ বলে ৫৫ রান করেন রাশেল ও সাব্বির করেন করেন ১৮ বলে ২০ রান। দলের পক্ষে কাজল ও শামীম নেই একটি করে উইকেট। খেলাায় ম্যান আব দ্যা ম্যাচ হয়েছে শামীম। আগামী শুক্রবার ফাইনালে লেখবে পদ্মা ফাইটার ও বড়াল লায়নস। শুক্রবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ওই দিনই পর্দা নামবে এবারের আরইউজে মিডিয়া কাপ আসরের।