সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রথমবারের মতো এসআই নিয়োগ পরীক্ষায় লাগছে কম্পিউটার দক্ষতা

Paris
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

এফএনএস : প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও কৌশলে এসেছে ব্যাপক পরিবর্তন। উন্নত ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণ এবং দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহতকর এবং অপরাধ দমনে প্রযুক্তিগতভাবে সক্ষম ও দক্ষ প্রার্থী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগে এবারই প্রথমবারের মতো যুক্ত হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা। ২০২১ সনের বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা ৫ মার্চ থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে।

প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা গ্রহণের জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ পর্যন্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তীতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন। ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকার্যে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে প্রার্থী নিয়োগ করা সম্ভব হবে, যার সুফল দেশ ও দেশের জনগণ ভোগ করবেন।


আরোও অন্যান্য খবর
Paris