সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

মাশরাফির অভাব অনুভব করবে দল : আকরাম

Paris
Update : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

এফএনএস : ভবিষ্যতের পরিকল্পনায় নেই মাশরাফি বিন মুর্তজা। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দলে নেই সাবেক এই অধিনায়ক। তিনি না থাকায় ‘বাংলাদেশের শক্তি কমেছে’ মন্তব্য করে সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, মাশরাফির অভাব অনুভব করবে দল। ওয়ানডের প্রাথমিক দলেও মাশরাফিকে রাখেননি নির্বাচকরা। চোটের কারণে ক্যারিয়ারে বহুবার বাদ পড়তে হয়েছে এই পেসারকে। তবে এভাবে বাদ পড়ার অভিজ্ঞতা এবারই প্রথম। তার না থাকা প্রসঙ্গে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সামলানো আকরাম বললেন, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনও সন্দেহ নেই।

সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। ওর মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকাটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা, সেই হিসেবে সবাই অভাব অনুভব করবে।’ ২০২৩ বিশ্বকাপের ভাবনায় নেই মাশরাফি। তাই দলে রাখা সম্ভব হয়নি বলে কয়েকদিন আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘অবশ্যই (বাদ দেওয়া কঠিন ছিল)। ওর প্রতি সম্মান আমাদের সবসময়ই আছে। আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা কঠিন সিদ্ধান্ত ছিল, তারপরও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সঙ্গে যোগ করেছিলেন, ‘২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের সবাই মিলে সম্মিলিতভাবে নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি, ওর জায়গায় যে খেলবে তার জন্য একটা বিরাট সুযোগ।’ প্রসঙ্গত, রোববার সকালে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। দীর্ঘ ৮ মাসের বিরতি কাটিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় লাল-সবুজ জার্সিধারীরা। তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে দুই দল।

আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।


আরোও অন্যান্য খবর
Paris