সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

অনেক বড় ভুল হবে ইন্ডিজকে ‘ছোট’ ভাবলে

Paris
Update : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

এফএনএস : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ফেরার মিশনে খর্ব শক্তির ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। নানা ‘অজুহাতে’ গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের রেখে বাংলাদেশে আসছে তারা। যদিও বিসিবি এই দলটাকে মোটেও খাটো করে দেখছে না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান স্পষ্টই বলে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে ‘ছোট’ ভাবলে অনেক বড় ভুল করবেন মুশফিক-সাকিবরা। করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা।

নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে আসছেন না ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। এর ফলে বাংলাদেশ সফরে যারা আসছেন, তাদের নিয়ে গঠিত দলটা দ্বিতীয় সারিরই বলা চলে। মূল ক্রিকেটারদের বাদ দিয়ে ক্যারিবিয়াদের গড়া দলটিকে খাটো করে দেখলে বাংলাদেশ বড় ভুল করবে বলে সতর্কবার্তা আকরামের, “ওয়েস্ট ইন্ডিজ যে দল ঘোষণা করেছে, সেটি মোটেও ছোট দল নয়। ওদের কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো।

ব্যাকআপ প্লেয়ার অনেক ভালো। যদি কেউ মনে করে ‘বি’ দল আসছে, তাহলে আমাদের জন্য অনেক বড় ভুল হবে।” সাবেক এই অধিনায়ক অবশ্য প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তির জায়গাতেই ফোকাস রাখতে চান, ‘যদিও আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করছি না। আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে চিন্তা করছি। এ ছাড়া অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবো। ওরা কিন্তু আমাদের চেয়ে এগিয়ে আছে, দুই-তিনটা সিরিজ খেলেছে।

কিন্তু কোভিডের জন্য আমরা কিন্তু খেলতে পারিনি। আশা করি, আমাদের খুব বেশি সমস্যা হবে না।’ ওয়ানডে ও টেস্টের জন্য ঘোষিত প্রাথমিক দলে বেশ কয়েকজন নবীন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন কাউকে অভিষেক করানোর পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নে আকরাম নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন, ‘এটা তো নির্বাচকরা বলতে পারবে, এটা নির্বাচকদেরই দেখার বিষয়। দেখা যাক কী হয়। দুটো ম্যাচ (প্রস্তুতি) আছে। ১৬ তারিখে সম্ভবত ওয়ানডে দল দিবে।’


আরোও অন্যান্য খবর
Paris