সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

গবেষণা সরঞ্জাম কিনতে অর্থ পাচ্ছে রাজশাহীসহ ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান

Paris
Update : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

এফএনএস : দেশের ৩৪৫ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেবে সরকার। ২০২০-২১ অর্থবছরের বাজেটের রাজস্বখাত থেকে এ টাকা দেওয়া হবে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল আওয়াল বলেন, প্রতি অর্থবছরেই বেশকিছু প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জামাদি খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থবছরেও এ খাতে টাকা দিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।

এজন্য জেলা প্রশাসকদের তালিকা পাঠাতে বলা হয়েছে। তালিকা থেকে ৩৪৫টি প্রতিষ্ঠান বাছাই করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে তথ্য পাঠাতে বলা হয়েছে ডিসিদের। গবেষণা সরঞ্জাম খাতে টাকা দেওয়ার নীতিমালা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে হবে জেলা প্রশাসকদের।

জানা গেছে, ঢাকা, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রোকোনা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগরাছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটিতে ৬টি করে মোট ১৮৬টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জাম কেনার টাকা দেওয়া হবে।

আর নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, শেরপুর, বান্দরবন, ফেনী, লক্ষ্মীপুর, নাটোর, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, পিরোজপুর, ভোলা, বরগুনা, কুষ্টিয়া ও মৌলভীবাজার জেলার প্রতিটিতে ৫টি করে মোট ১৩৫টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে এ টাকা দেওয়া হবে। আর মাদারীপুর, মাগুড়া, নড়াইল, মেহেরপুর, চুয়াডাঙা ও ঝালকাঠী জেলার প্রতিটিতে ৪টি করে ২৪টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে গবেষণা সরঞ্জামাদি খাতে টাকা দেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris