সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুশফিক ২য় ও শেষ টি-টোয়েন্টিতে ফিরছেন

Paris
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : অনুশীলনে চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি মুশফিকুর রহিম। তাকে ছাড়াই বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে আশার কথা হচ্ছে, চোট থেকে সেরে ওঠেছেন অভিজ্ঞ এই ব্যাটার। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল। খেললে এটা হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের শততম ম্যাচ। তার আগে চলুন একাদশ নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। প্রথমত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। আর মুশফিক যদি শতভাগ ফিট হন, তাহলে তিনি যে খেলছেন তা একপ্রকার নিশ্চিত।

সেক্ষেত্রে কার জায়গায় খেলবেন, এটাই বড় প্রশ্ন। মুশফিক মিডল অর্ডার ব্যাটার। এই পজিশনে প্রথম ম্যাচে ব্যাট করেছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইয়াসির আলি রাব্বি। এদের মধ্যে সাকিব, আফিফ ও রিয়াদ পরীক্ষিত পারফর্মার। বাকি থাকলো ইয়াসির রাব্বি। যার গত ম্যাচেই অভিষেক হয়েছে। নিজের নামের প্রতি তেমন সুবিচারও করতে পারেননি। মুশফিক একাদশে আসলে, তার জায়গা হারানোর সম্ভাবনাই বেশি। প্রথম ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন নাঈম শেখ। তাকেও বসানো হতে পারে। সেক্ষেত্রে মুনিম শাহরিয়ারের সঙ্গে ওপেন করবেন লিটন দাস।

আর তিনে সাকিব। তখন ইয়াসির রাব্বি হয়তো টিকে যাবেন। এমনটা হলে চারে মুশফিকুর রহিম, পাঁচে আফিফ হোসেন, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাতে ইয়াসির রাব্বি। বাকি পজিশনগুলো যথাক্রমে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সম্ভাব্য একাদশ : মুনিম শাহরিয়ার, নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


আরোও অন্যান্য খবর
Paris