সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে লিটন

Paris
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

এফএনএস : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি দুর্দান্ত কেটেছে লিটন দাসের। তিন ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে ২২৩ রান করেছেন। যার পুরস্কার মিললো ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছেন লিটন। আইসিসি বুধবার তাদের হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে ৩২ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ১ রান করলেও ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় ম্যাচেই। ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। তৃতীয় ও শেষ ম্যাচেও লিটনের ব্যাট থেকে আসে ৮৬ রানের ইনিংস।

আর তাতে তিন ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে গেছেন তিনি। অন্যদিকে তেমন কিছু না করেও এক ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। এক ধাপ এগিয়ে ৩৮ নম্বরে অবস্থান করছেন অভিজ্ঞ ব্যাটার। ব্যাটিংয়ে আগের মতো শীর্ষেই আছেন পাকিস্তানের বাবর আজম। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৬ নম্বরে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো করলেও বোলিং ভালো করতে পারেননি।

যার প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। তিন ম্যাচে তিন উইকেট নিয়ে এক ধাপ পিছিয়ে তার অবস্থান এখন সাত নম্বরে। এই সিরিজে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে শীর্ষ ১০ বোলারের তালিকায় ফিরেছেন আফগানিস্তানের রশিদ খান। ছয় ধাপ এগিয়ে তার অবস্থান নয়ে। ট্রেন্ট বোল্ট আগের মতোই শীর্ষ ওয়ানডে বোলার।


আরোও অন্যান্য খবর
Paris