সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অনুশীলনে মুশফিকের চোট

Paris
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

এফএনএস : আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন করতে নেমে চোট পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে মুশফিকের চোট কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিক অনুশীলনের সময় আঙ্গুলে চোট পেয়েছেন। ফিজিও তার চোট পর্যবেক্ষণ করছে। এক্সরে করা হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। চোটের ধারণ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’ বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার।

পূর্ব সূচী অনুযায়ী গতকাল সকাল সারে ১১টা অনুশীলনে নামে বাংলাদেশ দল। দুপুর পৌনে ১টার দিকে ইনডোর নেটে ব্যাটিং করতে আসেন মুশি। পশ্চিম পাশের উইকেটে ব্যাট করছিলেন। এমন সময় পেসার শরিফুল ইসলামের হঠাৎ লাফিয়ে উঠা এক বল মুশফিকের আঙ্গুলে আঘাত হানে। সেখানেই প্রাথমিক শুশ্রুষা দেওয়া হয়েছে মুশফিককে। অনেকক্ষণ যাবত বরফ দেওয়া হয় তার আঙ্গুলে। তবে ব্যাটিংয়ে আর ফিরতে পারেননি। ফিরে যান ড্রেসিংরুমে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি মুশফিকের।

তারপর পাকিস্তান সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিলেন নির্বাচকরা। সদ্য শেষ হওয়া বিপিএলে খুব বেশি রান না পেলেও ভালো কয়েকটা ইনিংস খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মুশফিকের জন্য হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। কারণ আফগানিস্তান বিপক্ষে ওয়ানডে সিরিজেও রান পাননি। এসবের মধ্যেই আঙ্গুলে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো অভিজ্ঞ ক্রিকেটারকে।


আরোও অন্যান্য খবর
Paris