সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মান্দায় শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাধ্যমিক পর্যায়ে ৫০ তম জাতীয় শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আবু বাক্কার সিদ্দিক। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা প্রধান অতিথি ছিলেন।

সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, মান্দা থানার পরিদর্শক তদন্ত মেহেদী মাসুদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, অধ্যক্ষ জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত, প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমূখ। শেষে তিনদিন ব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris