সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পাপনের সঙ্গে বৈঠকের পরই সাকিবের টেস্ট খেলা নিয়ে সিদ্ধান্ত

Paris
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

এফএনএস : আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান টেস্ট খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। এ ব্যাপারে বোর্ডকে তিনি এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে নির্বাচকরা আশা করছেন, দেশসেরা ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় পুরোটা সময় পাওয়া যাবে। এই মুহূর্তে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সেখান থেকে দল ঢাকায় ফিরলে সাকিবের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওই বৈঠকের পরই জানা যাবে প্রোটিয়াদের বিপক্ষে এই অলরাউন্ডার টেস্ট খেলবেন কি না।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব আগে (আইপিএল নিলামের আগে) চিঠি দিয়েছিল। এরপর তার সঙ্গে আলাপ-আলোচনার পর ঠিক হয়েছে সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। অনেকে ভাবছে ইদানীং চিঠি দিয়েছে, ব্যাপারটা তা না।’ মূলত আইপিএলে খেলার জন্যই টেস্ট থেকে ছুটির আবেদন করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

কিন্তু এবার তিনি কোনো দল পাননি। জালাল ইউনুস বলেন, ‘আগেই ঠিক করা ছিল সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। আর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে না। কারণ, ওই সময় আইপিএল আছে। এখনো চূড়ান্ত কথাবার্তা হয়নি, যেহেতু একটা সিরিজ চলছে। আশা করি ঢাকার আসার পর সভাপতির সঙ্গে আলোচনা হবে। আমরাও ওর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো।’


আরোও অন্যান্য খবর
Paris