সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অবশেষে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শুরু

Paris
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : জাতীয় দলের ছায়া দল হিসেবে একটি দল গড়ার পরিকল্পনা অনেক দিন ধরে করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন সেটা হয়ে ওঠেনি। অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। কয়েকদিন আগে জাতীয় দলের ছায়া দল হিসেবে ঘোষিত বাংলাদেশ টাইগার্সের জন্য প্রথম বার দল ঘোষণা করেছে বিসিবি। দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা গতকাল শনিবার থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। সুযোগ পাওয়া ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছেন কোচ মিজানুর রহমান বাবুল।

মাঠ ও ইনডোর দুই জায়গাতেই কোচের অধীনে অনুশীলন করছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের অনুশীলন দেখতে সেখানে গিয়েছেন বিসিবির কয়েকজন পরিচালক। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। বাংলাদেশ টাইগার্সের প্রথম দলে ডাক পেয়েছেন ২৩ জন ক্রিকেটার। সদ্য শেষ হওয়া বিপিএল এবং এর আগে হওয়া জাতীয় লিগ, বিসিএলে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে এ দল ঘোষণা করেছে বিসিবি। গতকাল থেকে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলবে ৭ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ টাইগার্স : মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, মোহাম্মদ সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


আরোও অন্যান্য খবর
Paris