সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ ছাড়ছেন রশিদ খান!

Paris
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : শেষে হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। আজ রোববার টুর্নামেন্টের ফাইনালে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানস। ফাইনাল ম্যাচেই নাকি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশ সফরে থাকা রশিদ খান। সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি। গতকাল শনিবার জিও টিভি জানিয়েছে, লাহোর কালান্দার্সের হয়ে ফাইনাল ম্যাচটি খেলবেন তাদের দলের তারকা খেলোয়াড় রশিদ খান। কিন্তু, এ মুহূর্তে রশিদ খান আছেন বাংলাদেশ সফরে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাঁর দল এখন বাংলাদেশে। আগামীকাল সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। এখন পিএসএল খেলতে রশিদ খান যদি পাকিস্তানে উড়াল দেন, তাহলে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে তাঁকে দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আফগান দলের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে আফগানরা। এবার অতিথিদের হোয়াইটওয়াশ করার মিশন বাংলাদেশের সামনে। বাংলাদেশে আসার আগে পিএসএল খেলতে পাকিস্তানে ছিলেন রশিদ খান। গত ২০ ফেব্রুয়ারি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে আসেন এ লেগ স্পিনার।


আরোও অন্যান্য খবর
Paris