সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আইপিএল ফরম্যাট বদল

Paris
Update : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : আইপিএলে খেলার ফরম্যাটে পরিবর্তন আসছে। অংশগ্রহণ করতে যাওয়া ১০ দলকে ভাগ করা হয়েছে দুটো গ্রুপে। প্রতিটি গ্রুপে আছে পাঁচটি করে দল। দলগুলো নিজের গ্রুপের চার দলের সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে। গ্রুপিংয়ের সময় অন্য গ্রুপে নিজেদের সঙ্গে একই রেখায় থাকা দলটির সঙ্গেও দুটো ম্যাচ খেলবে দলগুলো। এ ক্ষেত্রে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে একই রেখায় আছে বি গ্রুপে থাকা পাঞ্জাব কিংস।

অন্য গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। সব মিলিয়ে গ্রুপ পর্বে প্রতিটি দলের খেলার সংখ্যা দাঁড়াবে ১৪-তে। দিল্লি আছে ‘এ’ গ্রুপে। দিল্লির গ্রুপের অন্য দলগুলো হলো কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, তার সাবেক দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টস। আইপিএলের ‘বি’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারই অবশ্য প্রথম নয়। ২০১১ সালে ছিল দশ দলের আইপিএল। ২৬ মার্চ থেকে শুরু হবে এই মৌসুমের আইপিএল। ফাইনাল হবে ২৯ মে।


আরোও অন্যান্য খবর
Paris