সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্ত্রীর বেবির ছবি শেয়ার করলেন নাসির

Paris
Update : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুখবর দিয়েছেন নাসির হোসেন। গতকাল শুক্রবার বেবি বাম্পের ছবি দিয়ে জানিয়েছেন সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন তারা। নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে যুগলবন্দি ছবি দিয়ে নাসির লিখেছেন, ‘এই ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পেরে খুবই আনন্দিত আমি। যিনি অর্ধেক আমার, অর্ধেক আমার ভালোবাসার। শুকর আলহামদুলিল্লাহ (সব কিছুর জন্য)।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন-তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন।এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা। ওই সময় নাসিরের আইনজীবী আদালতে বলেছিলেন- তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।


আরোও অন্যান্য খবর
Paris