সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাশিয়ায় বিশ্বকাপের বাছাই চায় না ৩ দেশ

Paris
Update : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইউক্রেইনে হামলার পর রাশিয়ায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আয়োজনের বিরোধিতা করেছে পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। ইউরোপ অঞ্চলের প্লে-অফে আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা রাশিয়ার। যদি রাশিয়া ম্যাচটি জেতে তাহলে সেখানেই ২৯ মার্চ তারা সুইডেন অথবা চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে। পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিকের ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে, রাশিয়ান ফেডারেশনকে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া উচিত নয়। সেখানে জাতীয় দল ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত।

তাদের আশা, ফিফা ও উয়েফা অবিলম্বে ব্যবস্থা নেবে এবং বিকল্প ভেন্যু ঠিক করবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং যথাসময়ে বাছাইয়ের ম্যাচ নিয়ে আপডেট জানাবে। চলমান এই সঙ্কটের ফলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের ফাইনাল সরে যাওয়া প্রায় নিশ্চিত। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে উয়েফা।


আরোও অন্যান্য খবর
Paris